রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ বিভিন্ন ধরনের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১টি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকা জালনোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন এবং ৩২ কেজি গাঁজা।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ