ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঈদে মিলাদুন্নবী নিয়ে সুদাইসের বার্তা, সুন্নাহ অনুসরণের আহ্বান

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঈদে মিলাদুন্নবী বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন প্রসঙ্গে মুসলমানদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে তার সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন।

‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্যে শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের নির্দিষ্ট কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তার সাহাবি এবং খুলাফায়ে রাশেদিনের সময়েও এ ধরনের আয়োজন করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি মুসলমানদের ধর্মীয় বিষয়ে নতুন কোনো রীতি সংযোজন থেকে বিরত থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে কোরআন ও হাদিসের বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা আল্লাহ ও রাসুলের নির্দেশনার দিকে ফিরিয়ে নেওয়া উচিত।

শায়খ সুদাইস মহানবী (সা.)-এর হাদিসের আলোকে বিদআত থেকে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন। তার বক্তব্য অনুযায়ী, রাসুলের সুন্নাহ ও খুলাফায়ে রাশেদিনের অনুসৃত পথকে দৃঢ়ভাবে অনুসরণ করাই মুসলমানদের জন্য নিরাপদ পথ।

ধর্মীয় বিষয়ে নতুন রীতি চালুর বিষয়ে সাহাবিদের বিভিন্ন বক্তব্যও তুলে ধরেন তিনি। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্য উল্লেখ করে সুদাইস বলেন, পূর্বসূরিদের অনুসৃত পথ অনুসরণ করা এবং দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন না করাই উচিত।

এ ছাড়া ওমর ইবনুল খাত্তাব (রা.) ও ইমাম ইবনে তাইমিয়্যার বক্তব্যের উল্লেখ করে তিনি মাওলিদ উদযাপনকে শরিয়তসম্মত ধর্মীয় উপলক্ষ হিসেবে গ্রহণের বিষয়ে আপত্তি তুলে ধরেন।

শায়খ সুদাইস আরও বলেন, বর্তমানে মাওলিদ উপলক্ষে আয়োজিত কিছু অনুষ্ঠানে গান-বাজনা, অতিরিক্ত ভোজ এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার মতো বিষয় যুক্ত হয়েছে। তার মতে, এসব কর্মকাণ্ড মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত পদ্ধতি নয়।

তিনি বলেন, আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো রাসুলের সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআনের সেই নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন, যেখানে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হিসেবে রাসুলের অনুসরণ করার কথা বলা হয়েছে।

বক্তব্যের শেষ দিকে মুসলমানদের বিদআত ও ভ্রষ্টতা থেকে দূরে থেকে মহানবী (সা.)-এর সুন্নাহ দৃঢ়ভাবে অনুসরণের আহ্বান জানান শায়খ সুদাইস। তিনি ধর্মীয় বিষয়ে সতর্কতা ও নবীজির নির্দেশিত পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ : মসজিদুল হারাম ঈদে মিলাদুন্নবী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঈদে মিলাদুন্নবী নিয়ে সুদাইসের বার্তা, সুন্নাহ অনুসরণের আহ্বান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ঈদে মিলাদুন্নবী বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন প্রসঙ্গে মুসলমানদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে তার সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন।

‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্যে শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের নির্দিষ্ট কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তার সাহাবি এবং খুলাফায়ে রাশেদিনের সময়েও এ ধরনের আয়োজন করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি মুসলমানদের ধর্মীয় বিষয়ে নতুন কোনো রীতি সংযোজন থেকে বিরত থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে কোরআন ও হাদিসের বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা আল্লাহ ও রাসুলের নির্দেশনার দিকে ফিরিয়ে নেওয়া উচিত।

শায়খ সুদাইস মহানবী (সা.)-এর হাদিসের আলোকে বিদআত থেকে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন। তার বক্তব্য অনুযায়ী, রাসুলের সুন্নাহ ও খুলাফায়ে রাশেদিনের অনুসৃত পথকে দৃঢ়ভাবে অনুসরণ করাই মুসলমানদের জন্য নিরাপদ পথ।

ধর্মীয় বিষয়ে নতুন রীতি চালুর বিষয়ে সাহাবিদের বিভিন্ন বক্তব্যও তুলে ধরেন তিনি। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্য উল্লেখ করে সুদাইস বলেন, পূর্বসূরিদের অনুসৃত পথ অনুসরণ করা এবং দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন না করাই উচিত।

এ ছাড়া ওমর ইবনুল খাত্তাব (রা.) ও ইমাম ইবনে তাইমিয়্যার বক্তব্যের উল্লেখ করে তিনি মাওলিদ উদযাপনকে শরিয়তসম্মত ধর্মীয় উপলক্ষ হিসেবে গ্রহণের বিষয়ে আপত্তি তুলে ধরেন।

শায়খ সুদাইস আরও বলেন, বর্তমানে মাওলিদ উপলক্ষে আয়োজিত কিছু অনুষ্ঠানে গান-বাজনা, অতিরিক্ত ভোজ এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার মতো বিষয় যুক্ত হয়েছে। তার মতে, এসব কর্মকাণ্ড মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত পদ্ধতি নয়।

তিনি বলেন, আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো রাসুলের সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআনের সেই নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন, যেখানে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হিসেবে রাসুলের অনুসরণ করার কথা বলা হয়েছে।

বক্তব্যের শেষ দিকে মুসলমানদের বিদআত ও ভ্রষ্টতা থেকে দূরে থেকে মহানবী (সা.)-এর সুন্নাহ দৃঢ়ভাবে অনুসরণের আহ্বান জানান শায়খ সুদাইস। তিনি ধর্মীয় বিষয়ে সতর্কতা ও নবীজির নির্দেশিত পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ