ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ

৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ
ভুলে যাওয়ার মতো এক ইনিংস পার করল সফরকারীরা। ছবি : সংগৃহীত
ফলো করুন

সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় ম্যাচের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাইয়ে মাঠে নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ইনিংসের শুরুতেই সব হিসাব পাল্টে দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক।

মাত্র ৬ দশমিক ৪ ওভারের মধ্যে ১২ রান তুলতেই বাংলাদেশের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। নিজের প্রথম চার ওভারে তিনটি মেডেনসহ মাত্র চার রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন স্টার্ক।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান তিনি। এরপর একে একে তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।

মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন স্টার্ক। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলের মধ্যে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। একপর্যায়ে ৩৯ রানেই নবম উইকেট হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা।

তবে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের শেষ উইকেটের প্রতিরোধে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। ৩০তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডকে চার মেরে দলকে ৪৩ রানের সীমা পার করান তাইজুল।

শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তাইজুল অপরাজিত থাকেন ১১ রানে।

বাংলাদেশের শেষ ব্যাটার শরিফুলকেও ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন স্টার্ক। ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় টেস্টের শুরুটা তাই বাংলাদেশের জন্য হয়ে থাকল একেবারেই বিপরীত। সর্বনিম্ন রানের লজ্জা এড়াতে পারলেও ৬৪ রানের পুঁজি নিয়ে এখন ম্যাচে ফিরতে বোলারদের অসাধারণ কিছুই করতে হবে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় ম্যাচের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাইয়ে মাঠে নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ইনিংসের শুরুতেই সব হিসাব পাল্টে দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক।

মাত্র ৬ দশমিক ৪ ওভারের মধ্যে ১২ রান তুলতেই বাংলাদেশের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। নিজের প্রথম চার ওভারে তিনটি মেডেনসহ মাত্র চার রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন স্টার্ক।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান তিনি। এরপর একে একে তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।

মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন স্টার্ক। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলের মধ্যে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। একপর্যায়ে ৩৯ রানেই নবম উইকেট হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা।

তবে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের শেষ উইকেটের প্রতিরোধে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। ৩০তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডকে চার মেরে দলকে ৪৩ রানের সীমা পার করান তাইজুল।

শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তাইজুল অপরাজিত থাকেন ১১ রানে।

বাংলাদেশের শেষ ব্যাটার শরিফুলকেও ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন স্টার্ক। ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় টেস্টের শুরুটা তাই বাংলাদেশের জন্য হয়ে থাকল একেবারেই বিপরীত। সর্বনিম্ন রানের লজ্জা এড়াতে পারলেও ৬৪ রানের পুঁজি নিয়ে এখন ম্যাচে ফিরতে বোলারদের অসাধারণ কিছুই করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ