ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্লো ওভার রেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা

ছবি : সংগৃহিত
ফলো করুন

নিউ চন্ডিগড়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় এই শাস্তি পেয়েছে দুই দল। ম্যাচে ভারত নির্ধারিত সময়ের তুলনায় চার ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম বল করেছে। অপরাধের মাত্রা বিবেচনায় দুই দলের জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পরাজয়ের কারণে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। ভারতের করা ৩৫১ রান তাড়া করে শাই হোপের ব্যাটিংয়ে ভর করে পাঁচ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আগামী ৬ অক্টোবর লখনউতে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ট্যাগ : ভারত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

স্লো ওভার রেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নিউ চন্ডিগড়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় এই শাস্তি পেয়েছে দুই দল। ম্যাচে ভারত নির্ধারিত সময়ের তুলনায় চার ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম বল করেছে। অপরাধের মাত্রা বিবেচনায় দুই দলের জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পরাজয়ের কারণে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। ভারতের করা ৩৫১ রান তাড়া করে শাই হোপের ব্যাটিংয়ে ভর করে পাঁচ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আগামী ৬ অক্টোবর লখনউতে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ