ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: জাহেদ উর রহমান

ফাইল ছবি
ফলো করুন

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানো ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এলপিজির বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে জ্বালানি না পাওয়ার অভিযোগ আসছে। বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সক্রিয় করা হয়েছে। তিনি জানান, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে এলপিজির সংকট কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রেল যোগাযোগের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকার রেল যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের সম্ভাব্য সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কোনো সিদ্ধান্ত ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিপক্ষে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আশ্বস্ত করা হবে বলে জানান তিনি।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের কথাও জানান ডা. জাহেদ। তিনি বলেন, দরিদ্র ও ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তাদের সহায়তায় কার্ডের আওতা বাড়ানোর পাশাপাশি সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে। এর আওতায় ২০ কেজি করে চাল দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করেন তিনি। ডা. জাহেদ জানান, প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকারও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও সরকারের আগ্রহের কথা তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সরকার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে খুবই আগ্রহী। তবে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশের মাধ্যমে হবে, সেটি আলাদা আলোচনার বিষয়।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এ ধরনের যানবাহনের কিছু সুবিধা থাকলেও এগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলতে পারে না। এ জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।

ট্যাগ : এলপিজি জাহেদ উর রহমান জ্বালানি সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানো ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এলপিজির বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে জ্বালানি না পাওয়ার অভিযোগ আসছে। বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সক্রিয় করা হয়েছে। তিনি জানান, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে এলপিজির সংকট কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রেল যোগাযোগের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকার রেল যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের সম্ভাব্য সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কোনো সিদ্ধান্ত ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিপক্ষে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আশ্বস্ত করা হবে বলে জানান তিনি।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের কথাও জানান ডা. জাহেদ। তিনি বলেন, দরিদ্র ও ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তাদের সহায়তায় কার্ডের আওতা বাড়ানোর পাশাপাশি সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে। এর আওতায় ২০ কেজি করে চাল দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করেন তিনি। ডা. জাহেদ জানান, প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকারও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও সরকারের আগ্রহের কথা তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সরকার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে খুবই আগ্রহী। তবে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশের মাধ্যমে হবে, সেটি আলাদা আলোচনার বিষয়।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এ ধরনের যানবাহনের কিছু সুবিধা থাকলেও এগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলতে পারে না। এ জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ