ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্ম প্রতিমন্ত্রী পদে লিংকন নয়, সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তির দাবি সচেতন ওলামা সমাজের

ফলো করুন

রাজধানীর পল্টনে সচেতন ওলামা সমাজের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী পদে লিংকনকে নিয়োগ না দিয়ে সর্বজনগ্রহণযোগ্য একজন আলেমকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।

মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি সালাউদ্দিন, মুফতি ইয়াকুব ওসমানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হেদায়াতুল্লাহ ফয়েজী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, হাফেজ কারী ইলিয়াস লাহোরী, মুফতি মাসুম বিন আবু বকর, মুফতি মোজাম্মেল হক সাঈদ, মুফতি ইয়ামিন আজমী, মোহাম্মদ হকসহ অনেকে।

মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চায় না। বিতর্কিত এই ব্যক্তির পরিবর্তে একজন সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রয়োজনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। একজন বিতর্কিত ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা বলেন, পরিস্থিতি অনুকূলে থাকতেই সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। শপথের আগেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আগামীকালই কঠোর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ও পালন করতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সচেতন ওলামা সমাজের নেতারা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ধর্ম প্রতিমন্ত্রী পদে লিংকন নয়, সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তির দাবি সচেতন ওলামা সমাজের

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর পল্টনে সচেতন ওলামা সমাজের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী পদে লিংকনকে নিয়োগ না দিয়ে সর্বজনগ্রহণযোগ্য একজন আলেমকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।

মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি সালাউদ্দিন, মুফতি ইয়াকুব ওসমানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হেদায়াতুল্লাহ ফয়েজী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, হাফেজ কারী ইলিয়াস লাহোরী, মুফতি মাসুম বিন আবু বকর, মুফতি মোজাম্মেল হক সাঈদ, মুফতি ইয়ামিন আজমী, মোহাম্মদ হকসহ অনেকে।

মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চায় না। বিতর্কিত এই ব্যক্তির পরিবর্তে একজন সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রয়োজনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। একজন বিতর্কিত ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা বলেন, পরিস্থিতি অনুকূলে থাকতেই সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। শপথের আগেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আগামীকালই কঠোর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ও পালন করতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সচেতন ওলামা সমাজের নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ