ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য

ফলো করুন

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চার বাংলাদেশি হাফেজ দেশে ফিরেছেন। তাদের অভ্যর্থনা জানাতে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল ধর্মমন্ত্রী কায়কোবাদের। তবে অসুস্থতার কারণে তিনি যেতে না পারায় তার নির্দেশে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে তাদের স্বাগত জানান।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে সবাই পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় পুরস্কার অর্জন করেছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কুরআনের পাখিদের উর্বর ভূমি, এই অর্জন তারই স্মারক।

তিনি জানান, খুব শিগগিরই পুরস্কার বিজয়ী হাফেজদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ধর্মমন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করা চারজন হাফেজ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা বিনতে রমজান পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

এ ছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনেই পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার এবং শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। রাবেতা বিনতে রমজান উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চার বাংলাদেশি হাফেজ দেশে ফিরেছেন। তাদের অভ্যর্থনা জানাতে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল ধর্মমন্ত্রী কায়কোবাদের। তবে অসুস্থতার কারণে তিনি যেতে না পারায় তার নির্দেশে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে তাদের স্বাগত জানান।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে সবাই পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় পুরস্কার অর্জন করেছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কুরআনের পাখিদের উর্বর ভূমি, এই অর্জন তারই স্মারক।

তিনি জানান, খুব শিগগিরই পুরস্কার বিজয়ী হাফেজদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ধর্মমন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করা চারজন হাফেজ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা বিনতে রমজান পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

এ ছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনেই পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার এবং শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। রাবেতা বিনতে রমজান উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ