ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চায় বলেও জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতের কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। একই সঙ্গে শিক্ষাকে আরও বাস্তবমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে। শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ দেশের মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে জীবনমুখী ধারায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মানসম্মত ও কার্যকর শিক্ষা ব্যবস্থা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ : অর্থমন্ত্রী শিক্ষাব্যবস্থা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চায় বলেও জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতের কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। একই সঙ্গে শিক্ষাকে আরও বাস্তবমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে। শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ দেশের মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে জীবনমুখী ধারায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মানসম্মত ও কার্যকর শিক্ষা ব্যবস্থা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ