ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমসহ ৩ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাদের মধ্যে ৩৬ মামলার আসামি চুয়া সেলিম ওরফে ‘চোরা সেলিম’ রয়েছেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার চুয়া সেলিমের বয়স ৪৪ বছর। তিনি চুয়া সেলিম ও চোরা সেলিম নামে পরিচিত। দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, হত্যাকাণ্ড, মারামারিসহ বিভিন্ন অপরাধে নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করেছিল।

একই দিনে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘মাহি’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

র‌্যাবের দাবি, জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সংঘর্ষে জড়িয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এর আগে ২০২৬ সালের ২৪ এপ্রিল মোহাম্মদপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল।

এ ছাড়া মোহাম্মদপুর থানার বিজলী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রতন ওরফে ‘বোমা রতনকে’ গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মগবাজার রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই এবং অস্ত্রধারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি মগবাজার রোড এলাকা থেকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল।

র‌্যাবের তথ্য অনুযায়ী, চুয়া সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও হত্যা চেষ্টার সাতটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি, বিশেষ ক্ষমতা আইনে ১৩টি, বিস্ফোরক আইনে একটি এবং দাঙ্গা ও সরকারি কাজে বাধা দেওয়ার একটি মামলাসহ মোট ৩৬টি মামলা রয়েছে।

অন্যদিকে, জয়য়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের পাঁচটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, আদাবর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

মো. রতন ওরফে বোমা রতনের বিরুদ্ধে থাকা ২০টি মামলার মধ্যে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, ছিনতাই ও সিঁধেল চুরিসহ বিভিন্ন অপরাধে ১০টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১০টি মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : জেনেভা ক্যাম্প র‌্যাব-২

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাদের মধ্যে ৩৬ মামলার আসামি চুয়া সেলিম ওরফে ‘চোরা সেলিম’ রয়েছেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার চুয়া সেলিমের বয়স ৪৪ বছর। তিনি চুয়া সেলিম ও চোরা সেলিম নামে পরিচিত। দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, হত্যাকাণ্ড, মারামারিসহ বিভিন্ন অপরাধে নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করেছিল।

একই দিনে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘মাহি’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

র‌্যাবের দাবি, জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সংঘর্ষে জড়িয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এর আগে ২০২৬ সালের ২৪ এপ্রিল মোহাম্মদপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল।

এ ছাড়া মোহাম্মদপুর থানার বিজলী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রতন ওরফে ‘বোমা রতনকে’ গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মগবাজার রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই এবং অস্ত্রধারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি মগবাজার রোড এলাকা থেকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল।

র‌্যাবের তথ্য অনুযায়ী, চুয়া সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও হত্যা চেষ্টার সাতটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি, বিশেষ ক্ষমতা আইনে ১৩টি, বিস্ফোরক আইনে একটি এবং দাঙ্গা ও সরকারি কাজে বাধা দেওয়ার একটি মামলাসহ মোট ৩৬টি মামলা রয়েছে।

অন্যদিকে, জয়য়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের পাঁচটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, আদাবর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

মো. রতন ওরফে বোমা রতনের বিরুদ্ধে থাকা ২০টি মামলার মধ্যে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, ছিনতাই ও সিঁধেল চুরিসহ বিভিন্ন অপরাধে ১০টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১০টি মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ