ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের ‘ছায়াসঙ্গী’ নাটালি হার্প, কে এই রহস্যময় তরুণী?

ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নাটালি হার্পের নাম। ৩৫ বছর বয়সী এই হোয়াইট হাউস সহকারীকে ওভাল অফিস থেকে শুরু করে প্রেসিডেন্টের বিভিন্ন সফরেও নিয়মিত ট্রাম্পের পাশে দেখা যায়। এবার ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফের একটি মন্তব্যের পর ট্রাম্পের সঙ্গে হার্পের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প একবার নিজের কর্মীদের কাছে হার্পের আনুগত্যের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, নাটালি তাকে তার স্ত্রী মেলানিয়া ও সন্তানদের মতোই ভালোবাসেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অন্য কর্মীরা একসময় চলে গেলেও হার্প তাকে ছেড়ে যাবেন না বলেই তার বিশ্বাস।

গত ১৬ আগস্ট এক জনসভায় ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ ট্রাম্পকে কটাক্ষ করতে গিয়ে নাটালি হার্পের প্রসঙ্গ তোলেন। তিনি ট্রাম্পের বলরুম নির্মাণের পরিকল্পনা এবং কাতারের দেওয়া বিলাসবহুল বিমান ব্যবহারের প্রসঙ্গ টেনে হার্পকে নিয়েও মন্তব্য করেন। এরপর বিষয়টি নিয়ে রিপাবলিকান ও ট্রাম্প সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ট্রাম্পের সঙ্গে হার্পের সম্পর্কের শুরু বেশ কয়েক বছর আগে। হাড়ের ক্যানসারে আক্রান্ত হার্প বলেছিলেন, ২০১৮ সালে ট্রাম্পের স্বাক্ষর করা ‘রাইট টু ট্রাই’ আইনের কারণে তিনি পরীক্ষামূলক চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকেই ট্রাম্পের প্রতি তার প্রকাশ্য সমর্থন আরও দৃঢ় হয়।

পরবর্তী সময়ে ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হন হার্প। প্রেসিডেন্টের সঙ্গে একটি পোর্টেবল প্রিন্টার নিয়ে ঘোরার কারণে তিনি ‘দ্য হিউম্যান প্রিন্টার’ নামেও পরিচিতি পান। ট্রাম্প যেসব সংবাদ প্রতিবেদন বা নথি কাগজে পড়তে চাইতেন, সেগুলো দ্রুত প্রিন্ট করে তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন হার্প।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর হার্প নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করা, বিভিন্ন সংবাদ ও তথ্য তার কাছে পৌঁছে দেওয়া এবং ওভাল অফিসের দৈনন্দিন কার্যক্রমেও তাকে নিয়মিত প্রেসিডেন্টের পাশে দেখা যায়।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা ‘রিজিম চেঞ্জ’ বইয়েও হার্পের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। সেখানে হার্পের লেখা কয়েকটি ব্যক্তিগত চিঠির কথাও উল্লেখ করা হয়েছে। একটি চিঠিতে তিনি ট্রাম্পকে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন বলে বইটিতে দাবি করা হয়।

হার্পের নিরাপত্তা ছাড়পত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্টের অত্যন্ত কাছাকাছি কাজ করা সত্ত্বেও একটি সময় পর্যন্ত তার প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়নি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, হার্পের প্রয়োজনীয় সিকিউরিটি ক্লিয়ারেন্স রয়েছে এবং তাকে ট্রাম্পের দলের একজন বিশ্বস্ত ও পরিশ্রমী সদস্য হিসেবে বর্ণনা করেছেন।

হার্পকে ঘিরে আলোচনা আরও বেড়েছে ট্রাম্প পরিবারের প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদনের কারণে। তবে মেলানিয়া ট্রাম্প ব্যক্তিগতভাবে হার্পকে নিয়ে কী ভাবছেন, সে বিষয়ে তার সরাসরি কোনো প্রকাশ্য বক্তব্য না থাকায় এ নিয়ে প্রকাশিত দাবিগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

সব মিলিয়ে আনুষ্ঠানিক পদে একজন নির্বাহী সহকারী হলেও প্রেসিডেন্টের খুব কাছাকাছি অবস্থান, তথ্য পৌঁছে দেওয়ার ভূমিকা এবং দীর্ঘদিনের ব্যক্তিগত আনুগত্যের কারণে নাটালি হার্প এখন ট্রাম্পের হোয়াইট হাউসের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস নাটালি হার্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘ছায়াসঙ্গী’ নাটালি হার্প, কে এই রহস্যময় তরুণী?

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নাটালি হার্পের নাম। ৩৫ বছর বয়সী এই হোয়াইট হাউস সহকারীকে ওভাল অফিস থেকে শুরু করে প্রেসিডেন্টের বিভিন্ন সফরেও নিয়মিত ট্রাম্পের পাশে দেখা যায়। এবার ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফের একটি মন্তব্যের পর ট্রাম্পের সঙ্গে হার্পের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প একবার নিজের কর্মীদের কাছে হার্পের আনুগত্যের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, নাটালি তাকে তার স্ত্রী মেলানিয়া ও সন্তানদের মতোই ভালোবাসেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অন্য কর্মীরা একসময় চলে গেলেও হার্প তাকে ছেড়ে যাবেন না বলেই তার বিশ্বাস।

গত ১৬ আগস্ট এক জনসভায় ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ ট্রাম্পকে কটাক্ষ করতে গিয়ে নাটালি হার্পের প্রসঙ্গ তোলেন। তিনি ট্রাম্পের বলরুম নির্মাণের পরিকল্পনা এবং কাতারের দেওয়া বিলাসবহুল বিমান ব্যবহারের প্রসঙ্গ টেনে হার্পকে নিয়েও মন্তব্য করেন। এরপর বিষয়টি নিয়ে রিপাবলিকান ও ট্রাম্প সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ট্রাম্পের সঙ্গে হার্পের সম্পর্কের শুরু বেশ কয়েক বছর আগে। হাড়ের ক্যানসারে আক্রান্ত হার্প বলেছিলেন, ২০১৮ সালে ট্রাম্পের স্বাক্ষর করা ‘রাইট টু ট্রাই’ আইনের কারণে তিনি পরীক্ষামূলক চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকেই ট্রাম্পের প্রতি তার প্রকাশ্য সমর্থন আরও দৃঢ় হয়।

পরবর্তী সময়ে ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হন হার্প। প্রেসিডেন্টের সঙ্গে একটি পোর্টেবল প্রিন্টার নিয়ে ঘোরার কারণে তিনি ‘দ্য হিউম্যান প্রিন্টার’ নামেও পরিচিতি পান। ট্রাম্প যেসব সংবাদ প্রতিবেদন বা নথি কাগজে পড়তে চাইতেন, সেগুলো দ্রুত প্রিন্ট করে তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন হার্প।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর হার্প নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করা, বিভিন্ন সংবাদ ও তথ্য তার কাছে পৌঁছে দেওয়া এবং ওভাল অফিসের দৈনন্দিন কার্যক্রমেও তাকে নিয়মিত প্রেসিডেন্টের পাশে দেখা যায়।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা ‘রিজিম চেঞ্জ’ বইয়েও হার্পের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। সেখানে হার্পের লেখা কয়েকটি ব্যক্তিগত চিঠির কথাও উল্লেখ করা হয়েছে। একটি চিঠিতে তিনি ট্রাম্পকে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন বলে বইটিতে দাবি করা হয়।

হার্পের নিরাপত্তা ছাড়পত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্টের অত্যন্ত কাছাকাছি কাজ করা সত্ত্বেও একটি সময় পর্যন্ত তার প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়নি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, হার্পের প্রয়োজনীয় সিকিউরিটি ক্লিয়ারেন্স রয়েছে এবং তাকে ট্রাম্পের দলের একজন বিশ্বস্ত ও পরিশ্রমী সদস্য হিসেবে বর্ণনা করেছেন।

হার্পকে ঘিরে আলোচনা আরও বেড়েছে ট্রাম্প পরিবারের প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদনের কারণে। তবে মেলানিয়া ট্রাম্প ব্যক্তিগতভাবে হার্পকে নিয়ে কী ভাবছেন, সে বিষয়ে তার সরাসরি কোনো প্রকাশ্য বক্তব্য না থাকায় এ নিয়ে প্রকাশিত দাবিগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

সব মিলিয়ে আনুষ্ঠানিক পদে একজন নির্বাহী সহকারী হলেও প্রেসিডেন্টের খুব কাছাকাছি অবস্থান, তথ্য পৌঁছে দেওয়ার ভূমিকা এবং দীর্ঘদিনের ব্যক্তিগত আনুগত্যের কারণে নাটালি হার্প এখন ট্রাম্পের হোয়াইট হাউসের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ