ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামোর দাবিতে ইসলামী আন্দোলনের নগর সম্মেলন শুক্রবার

ছবি : সংগৃহিত
ফলো করুন

জনপ্রত্যাশা পূরণ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে নগর সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি মো. মাহমুদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের মাধ্যমে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি রাষ্ট্রব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।

ট্যাগ : ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামোর দাবিতে ইসলামী আন্দোলনের নগর সম্মেলন শুক্রবার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

জনপ্রত্যাশা পূরণ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে নগর সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি মো. মাহমুদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের মাধ্যমে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি রাষ্ট্রব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ