ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফা প্রধানের ওপর আস্থা হারালেন হাঙ্গেরিয়ান ফুটবল প্রধান

ফিফা প্রধানের ওপর আস্থা হারালেন হাঙ্গেরিয়ান ফুটবল প্রধান
ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সংস্থার ভেতরে বিরোধ আরও প্রকাশ্য হয়ে উঠেছে। হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান ও ফিফার ভাইস প্রেসিডেন্ট শান্দোর চ্যানি ইনফান্তিনোর প্রতি নিজের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন।

ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে চ্যানি তার নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং পেশাগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ফিফা সভাপতির প্রতি আগে যে আস্থা ছিল, তা এখন আর নেই।

চ্যানি বিশেষভাবে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে বরখাস্তের ঘটনাকে উল্লেখ করেছেন। তার মতে, এই সিদ্ধান্তই তার অবস্থান পরিবর্তনের চূড়ান্ত কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত সোমবার ফিফা থেকে লামুরকে সরিয়ে দেওয়া হয়। এর আগে বিশ্বকাপের স্বত্ব ও বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সমালোচনা করেছিলেন তিনি।

চ্যানির অবস্থানের পর ফিফার শীর্ষ পর্যায়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অসন্তোষ আরও স্পষ্ট হয়েছে। ফিফার আটজন ভাইস প্রেসিডেন্টের মধ্যে এখন পাঁচজনই সভাপতির নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন।

ইনফান্তিনোর বিরোধিতা করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন, কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি, এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ার ডেবি হিউইট।

অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি প্যাট্রিস মোটসেপে এবং ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি ল্যামবার্ট মালটক এখনো ইনফান্তিনোর পাশে রয়েছেন।

ফিফা কাউন্সিলের সদস্য শান্দোর চ্যানি তার চিঠিতে অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে বারবার উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, ফিফাকে সফলভাবে পরিচালনার ক্ষেত্রে ইনফান্তিনোর সক্ষমতার ওপর তার আগের বিশ্বাস ধীরে ধীরে কমে গেছে।

চিঠিতে বিশ্বকাপ আয়োজন ও ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে ইনফান্তিনোর নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক অংশীদারদের কাছে প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে ফিফার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইনফান্তিনোর নেতৃত্ব ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ট্যাগ : ফিফা জিয়ান্নি ইনফান্তিনো উয়েফা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ফিফা প্রধানের ওপর আস্থা হারালেন হাঙ্গেরিয়ান ফুটবল প্রধান

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সংস্থার ভেতরে বিরোধ আরও প্রকাশ্য হয়ে উঠেছে। হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান ও ফিফার ভাইস প্রেসিডেন্ট শান্দোর চ্যানি ইনফান্তিনোর প্রতি নিজের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন।

ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে চ্যানি তার নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং পেশাগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ফিফা সভাপতির প্রতি আগে যে আস্থা ছিল, তা এখন আর নেই।

চ্যানি বিশেষভাবে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে বরখাস্তের ঘটনাকে উল্লেখ করেছেন। তার মতে, এই সিদ্ধান্তই তার অবস্থান পরিবর্তনের চূড়ান্ত কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত সোমবার ফিফা থেকে লামুরকে সরিয়ে দেওয়া হয়। এর আগে বিশ্বকাপের স্বত্ব ও বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সমালোচনা করেছিলেন তিনি।

চ্যানির অবস্থানের পর ফিফার শীর্ষ পর্যায়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অসন্তোষ আরও স্পষ্ট হয়েছে। ফিফার আটজন ভাইস প্রেসিডেন্টের মধ্যে এখন পাঁচজনই সভাপতির নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন।

ইনফান্তিনোর বিরোধিতা করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন, কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি, এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ার ডেবি হিউইট।

অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি প্যাট্রিস মোটসেপে এবং ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি ল্যামবার্ট মালটক এখনো ইনফান্তিনোর পাশে রয়েছেন।

ফিফা কাউন্সিলের সদস্য শান্দোর চ্যানি তার চিঠিতে অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে বারবার উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, ফিফাকে সফলভাবে পরিচালনার ক্ষেত্রে ইনফান্তিনোর সক্ষমতার ওপর তার আগের বিশ্বাস ধীরে ধীরে কমে গেছে।

চিঠিতে বিশ্বকাপ আয়োজন ও ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে ইনফান্তিনোর নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক অংশীদারদের কাছে প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে ফিফার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইনফান্তিনোর নেতৃত্ব ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ