ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান যুদ্ধ থামাতে চীন বা রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প!

ইরান যুদ্ধ থামাতে চীন বা রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন কিংবা রাশিয়ার কোনো সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই কমে এসেছে এবং তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চীনের শেনজেনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এপেক (APEC) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্র পরাজিত করেছে। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে বর্তমানে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে বেইজিং বা মস্কোর কাছে সহায়তা চাওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

কৌশলগত হরমুজ প্রণালি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই সঙ্গে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে এবং সেখানে কোনো যুদ্ধজাহাজ পাঠায়নি বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে পৌঁছাতে চাইলেও যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায়, যা দীর্ঘস্থায়ী হবে। যেকোনো উপায়ে শিগগিরই এই যুদ্ধের অবসান ঘটানো হবে বলেও জানান তিনি।

সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই সময়ে বৈঠকের সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাঁরা একসঙ্গে কাজ করেন। তবে চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি।

এদিকে, ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় বোমা) হামলার পরিকল্পনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিষয়টিও বিবেচনা করছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়। দীর্ঘ এই সংঘাতের প্রভাবে প্রাণহানির পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামও বেড়েছে।

সূত্র: ফক্স নিউজ

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ইরান যুদ্ধ থামাতে চীন বা রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প!

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন কিংবা রাশিয়ার কোনো সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই কমে এসেছে এবং তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চীনের শেনজেনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এপেক (APEC) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্র পরাজিত করেছে। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে বর্তমানে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে বেইজিং বা মস্কোর কাছে সহায়তা চাওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

কৌশলগত হরমুজ প্রণালি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই সঙ্গে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে এবং সেখানে কোনো যুদ্ধজাহাজ পাঠায়নি বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে পৌঁছাতে চাইলেও যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায়, যা দীর্ঘস্থায়ী হবে। যেকোনো উপায়ে শিগগিরই এই যুদ্ধের অবসান ঘটানো হবে বলেও জানান তিনি।

সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই সময়ে বৈঠকের সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাঁরা একসঙ্গে কাজ করেন। তবে চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি।

এদিকে, ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় বোমা) হামলার পরিকল্পনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিষয়টিও বিবেচনা করছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়। দীর্ঘ এই সংঘাতের প্রভাবে প্রাণহানির পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামও বেড়েছে।

সূত্র: ফক্স নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ