ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানে ট্রেনের ধাক্কায় ৪ রেলশ্রমিক নিহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) টোকিওর উত্তরে কানুমা শহরের শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাতজনের একটি রেলশ্রমিক দল লাইনের পাশে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।

দমকল বিভাগের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় চার শ্রমিকেরই মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে ট্রেনের নিচে আটকে থাকা অবস্থায় এবং একজনকে প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখেন।

নিহত চারজনই পুরুষ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তবে কোনো যাত্রী আহত হননি।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি ছিল তোবু নিক্কো লাইনের ‘স্পাসিয়া এক্স এক্সপ্রেস’। এটি টোকিও অঞ্চল থেকে তোচিগি এলাকার জনপ্রিয় পর্যটন শহর নিক্কোর সঙ্গে যাত্রী পরিবহন করে।

এক যাত্রী জানান, হঠাৎ বিকট শব্দের পর ট্রেনটি জরুরি ব্রেক করে থেমে যায়। পরে যাত্রীদের জানানো হয়, ঘটনার কারণ খুঁজে দেখতে ট্রেন থামানো হয়েছে।

ঘটনার পর জাপানের রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কীভাবে রেললাইনে কর্মরত শ্রমিকরা ট্রেনের সামনে চলে এলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বের অন্যতম নিরাপদ রেলব্যবস্থার দেশ হিসেবে পরিচিত জাপানে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। উন্নত প্রযুক্তি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রশংসিত।

এর আগে ২০০৫ সালে আমাগাসাকি শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১০৭ জন নিহত ও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এছাড়া ১৯৬৩ সালের আরেক দুর্ঘটনায় ১৬১ জন প্রাণ হারান।

ট্যাগ : জাপান ট্রেন দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জাপানে ট্রেনের ধাক্কায় ৪ রেলশ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) টোকিওর উত্তরে কানুমা শহরের শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাতজনের একটি রেলশ্রমিক দল লাইনের পাশে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।

দমকল বিভাগের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় চার শ্রমিকেরই মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে ট্রেনের নিচে আটকে থাকা অবস্থায় এবং একজনকে প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখেন।

নিহত চারজনই পুরুষ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তবে কোনো যাত্রী আহত হননি।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি ছিল তোবু নিক্কো লাইনের ‘স্পাসিয়া এক্স এক্সপ্রেস’। এটি টোকিও অঞ্চল থেকে তোচিগি এলাকার জনপ্রিয় পর্যটন শহর নিক্কোর সঙ্গে যাত্রী পরিবহন করে।

এক যাত্রী জানান, হঠাৎ বিকট শব্দের পর ট্রেনটি জরুরি ব্রেক করে থেমে যায়। পরে যাত্রীদের জানানো হয়, ঘটনার কারণ খুঁজে দেখতে ট্রেন থামানো হয়েছে।

ঘটনার পর জাপানের রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কীভাবে রেললাইনে কর্মরত শ্রমিকরা ট্রেনের সামনে চলে এলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বের অন্যতম নিরাপদ রেলব্যবস্থার দেশ হিসেবে পরিচিত জাপানে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। উন্নত প্রযুক্তি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রশংসিত।

এর আগে ২০০৫ সালে আমাগাসাকি শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১০৭ জন নিহত ও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এছাড়া ১৯৬৩ সালের আরেক দুর্ঘটনায় ১৬১ জন প্রাণ হারান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ