ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে মানবিক ও চিকিৎসা কার্যক্রম বাড়াতে আগ্রহী এমএসএফ

বাংলাদেশে মানবিক ও চিকিৎসা কার্যক্রম বাড়াতে আগ্রহী এমএসএফ
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। প্রয়োজন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, সংকটকালীন চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য এমএসএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ, বাস্তুচ্যুতি ও বিভিন্ন মানবিক সংকটের সময়ে মানুষের জীবন রক্ষা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।

আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সংকটকালীন সময়ে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে এমএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে। একই সঙ্গে মানবিক স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েও আলোচনা করে।

এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম জানান, বাংলাদেশে সংস্থাটির মানবিক ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সহায়তা বাড়ানো, সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে এমএসএফের বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফের কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

ট্যাগ : স্বাস্থ্যসেবা এমএসএফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বাংলাদেশে মানবিক ও চিকিৎসা কার্যক্রম বাড়াতে আগ্রহী এমএসএফ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। প্রয়োজন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, সংকটকালীন চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য এমএসএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ, বাস্তুচ্যুতি ও বিভিন্ন মানবিক সংকটের সময়ে মানুষের জীবন রক্ষা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।

আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সংকটকালীন সময়ে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে এমএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে। একই সঙ্গে মানবিক স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েও আলোচনা করে।

এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম জানান, বাংলাদেশে সংস্থাটির মানবিক ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সহায়তা বাড়ানো, সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে এমএসএফের বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফের কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ