‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি), প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি), মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বিশ্ব বসতি দিবসের এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। নগরায়ণ, আবাসন এবং সবার জন্য বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়কে সামনে রেখেই এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মন্তব্যসমূহ