ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) উপকমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করে। এ সময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমান আঞ্চলিক বাস্তবতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।

ট্যাগ : চীন এনসিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) উপকমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করে। এ সময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমান আঞ্চলিক বাস্তবতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ