দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরে ভোট দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এই নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘ সময় পর সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্যসমূহ