ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজকের স্বর্ণের দাম: ২০ আগস্ট ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত বাড়ানো বা কমানো হচ্ছে স্বর্ণের দাম। বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত এ দাম গত ১৫ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুনআরও পড়ুনবিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২০ আগস্ট) সর্বশেষ সমন্বয় করা দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

আরও পড়ুনআরও পড়ুনবিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় কত?

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের নকশা ও ধরনভেদে মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এদিকে, স্বর্ণের দাম সমন্বয় করা হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ১৪৯ টাকায়।

ট্যাগ : স্বর্ণের দাম স্বর্ণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ আগস্ট ২০২৬

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত বাড়ানো বা কমানো হচ্ছে স্বর্ণের দাম। বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত এ দাম গত ১৫ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুনআরও পড়ুনবিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২০ আগস্ট) সর্বশেষ সমন্বয় করা দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

আরও পড়ুনআরও পড়ুনবিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় কত?

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের নকশা ও ধরনভেদে মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এদিকে, স্বর্ণের দাম সমন্বয় করা হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ১৪৯ টাকায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ