ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির বিরুদ্ধে বড় ধরনের হামলার হুঁশিয়ারি হুথির

ইরানের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের একটি দল। ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত আরও বৃদ্ধি করার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, সৌদি আরবের পদক্ষেপের জবাব দিতে সমুদ্রপথে অবরোধ, সৌদি সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে তাদের প্রধান নীতি হিসেবে বিবেচনা করছে। খবর মিডল ইস্ট আইয়ের

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচল নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত সৌদি তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে।  এর মধ্যে পাঁচটি হামলা হয়েছে লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে।

তিনি দাবি করেন, হুথিদের হুমকির কারণে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে ফিরে যেতে হয়েছে। এর মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে যায়।

আরও পড়ুনআরও পড়ুনহরমুজ প্রণালিতে ইরানের কাছে বিশেষ সুবিধা চাইল ইরাক

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় মোট নয়টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরও ১৪টি অভিযান চালানো হয়েছে।

হুথিদের এই মুখপাত্র সতর্ক করে বলেন, ‘বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে।’

আরও পড়ুনআরও পড়ুনইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ‘ভিত্তিহীন’

সৌদির কাছে অবরোধ তুলে নিতে হবে, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ করতে হবে, সরকারি কর্মীদের বেতন দিতে হবে, বিদেশি সেনাদের প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ পুরোপুরি ইয়েমেনিদের হাতে দিতে হবে বলে দাবি হুথিদের। 

ট্যাগ : হামলা সৌদি আরব হুথি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সৌদির বিরুদ্ধে বড় ধরনের হামলার হুঁশিয়ারি হুথির

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত আরও বৃদ্ধি করার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, সৌদি আরবের পদক্ষেপের জবাব দিতে সমুদ্রপথে অবরোধ, সৌদি সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে তাদের প্রধান নীতি হিসেবে বিবেচনা করছে। খবর মিডল ইস্ট আইয়ের

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচল নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত সৌদি তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে।  এর মধ্যে পাঁচটি হামলা হয়েছে লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে।

তিনি দাবি করেন, হুথিদের হুমকির কারণে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে ফিরে যেতে হয়েছে। এর মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে যায়।

আরও পড়ুনআরও পড়ুনহরমুজ প্রণালিতে ইরানের কাছে বিশেষ সুবিধা চাইল ইরাক

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় মোট নয়টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরও ১৪টি অভিযান চালানো হয়েছে।

হুথিদের এই মুখপাত্র সতর্ক করে বলেন, ‘বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে।’

আরও পড়ুনআরও পড়ুনইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ‘ভিত্তিহীন’

সৌদির কাছে অবরোধ তুলে নিতে হবে, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ করতে হবে, সরকারি কর্মীদের বেতন দিতে হবে, বিদেশি সেনাদের প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ পুরোপুরি ইয়েমেনিদের হাতে দিতে হবে বলে দাবি হুথিদের। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ