ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্বিতীয়বার বাবা-মা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি, কন্যার নাম মাইয়া

দ্বিতীয়বার বাবা-মা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি, কন্যার নাম মাইয়া
ছবি: সংগৃহীত
ফলো করুন

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনি রমন দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। দম্পতির ঘরে এবার এসেছে কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করে সন্তানের জন্মের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। মেয়েকে স্বাগত জানিয়ে তারা জানিয়েছেন, তাদের কাঙ্ক্ষিত কন্যাসন্তান পৃথিবীতে এসেছে।

ম্যাক্সওয়েল ও ভিনির পরিবারে এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েলের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের আগমনে ক্রিকেট বিশ্বের সতীর্থ, সাবেক ক্রিকেটার ও ভক্তরা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ম্যাক্সওয়েল ও ভিনির সম্পর্কের শুরু ২০১৩ সালের ডিসেম্বরে। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদান হয়। এরপর ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিয়ে করেন তারা।

তাদের বিয়েতে দুই ভিন্ন সংস্কৃতির ঐতিহ্যের সমন্বয় দেখা যায়। তামিল ব্রাহ্মণ ও খ্রিস্টান—দুই ধর্মীয় রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তারা।

এদিকে পারিবারিক জীবনের নতুন এই আনন্দের পাশাপাশি ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও এসেছে পরিবর্তন। ২০২৫ সালের জুনে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ৩ হাজার ৯৯০ রান এবং নিয়েছেন ৭৭টি উইকেট। ২০১৫ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অপরাজিত ২০১ রানের অসাধারণ ইনিংসটি ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে জায়গা করে নিয়েছে।

ট্যাগ : অস্ট্রেলিয়া ক্রিকেট গ্লেন ম্যাক্সওয়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


দ্বিতীয়বার বাবা-মা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি, কন্যার নাম মাইয়া

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনি রমন দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। দম্পতির ঘরে এবার এসেছে কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করে সন্তানের জন্মের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। মেয়েকে স্বাগত জানিয়ে তারা জানিয়েছেন, তাদের কাঙ্ক্ষিত কন্যাসন্তান পৃথিবীতে এসেছে।

ম্যাক্সওয়েল ও ভিনির পরিবারে এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েলের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের আগমনে ক্রিকেট বিশ্বের সতীর্থ, সাবেক ক্রিকেটার ও ভক্তরা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ম্যাক্সওয়েল ও ভিনির সম্পর্কের শুরু ২০১৩ সালের ডিসেম্বরে। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদান হয়। এরপর ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিয়ে করেন তারা।

তাদের বিয়েতে দুই ভিন্ন সংস্কৃতির ঐতিহ্যের সমন্বয় দেখা যায়। তামিল ব্রাহ্মণ ও খ্রিস্টান—দুই ধর্মীয় রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তারা।

এদিকে পারিবারিক জীবনের নতুন এই আনন্দের পাশাপাশি ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও এসেছে পরিবর্তন। ২০২৫ সালের জুনে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ৩ হাজার ৯৯০ রান এবং নিয়েছেন ৭৭টি উইকেট। ২০১৫ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অপরাজিত ২০১ রানের অসাধারণ ইনিংসটি ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে জায়গা করে নিয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ