ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত
ফলো করুন

শারজাহতে শেষ দিন পর্যন্ত লড়াই করেও জয়ের দেখা পেল না আফগানিস্তান। ৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬০ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টে ৫৭ রানের জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচ ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। তবে ম্যাচের শেষ পর্যায় পর্যন্ত আফগান ব্যাটারদের প্রতিরোধের কারণে জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে তাদের।

শেষ দিনে ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে আফগানিস্তান। বড় লক্ষ্য সামনে থাকলেও হাল ছাড়েননি আফগান ব্যাটাররা। বিশেষ করে আফসার জাজাই ও নাসির খান মারুফখিলের ব্যাটিংয়ে ম্যাচে টিকে থাকার চেষ্টা চালিয়ে যায় দলটি।

জাজাই ২০২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ব্লেসিং মুজারাবানির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এরপরও আফগানিস্তানের প্রতিরোধ থামেনি। নাসির খান মারুফখিল ও মোহাম্মদ সেলিম সাফি নবম উইকেটে ৫৯ রান যোগ করে দলের সংগ্রহ ৩৫০ ছাড়িয়ে নেন।

সেলিম সাফি ২২ রান করে আউট হলে শেষ উইকেটের অপেক্ষায় থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থামে ৩৬০ রানে। মারুফখিল ১০১ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্র্যাড ইভান্স ৫৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। ব্লেসিং মুজারাবানিও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ইনোসেন্ট কাইয়া ও বেন কারান ৯৮ রান যোগ করেন। কাইয়া ৯৬ এবং কারান ৪৪ রান করেন।

এরপর ব্রেন্ডন টেলরের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় জিম্বাবুয়ে। ২১৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১১৯ রান করেন তিনি। তাঁর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

তবে আফগানিস্তানের হয়ে বল হাতে আলো ছড়ান অভিষিক্ত নাসির খান মারুফখিল। নিজের প্রথম টেস্টেই সাতটি উইকেট তুলে নেন তিনি।জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৯ রান।

আফসার জাজাই ৬৩ রান করলেও পুরো দল ২১৭ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে চারটি এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে তিনটি উইকেট নেন।

এতে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে শেষ দিকের ব্যাটারদের অবদানে আরও ২৯৫ রান যোগ করে সফরকারীরা। বিশেষ করে শেষ তিন উইকেটে ১২৮ রান আসায় আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড়ায়।

৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। ফলে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন হয় ৪১৮ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ১০৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। এরপর জাজাই ও মারুফখিলের প্রতিরোধে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা।

তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। জিম্বাবুয়ের বোলাররা বাকি উইকেট তুলে নিয়ে ৫৭ রানের জয় নিশ্চিত করেন।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচের এই জয়ে সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

ট্যাগ : আফগানিস্তান ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

শারজাহতে শেষ দিন পর্যন্ত লড়াই করেও জয়ের দেখা পেল না আফগানিস্তান। ৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬০ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টে ৫৭ রানের জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচ ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। তবে ম্যাচের শেষ পর্যায় পর্যন্ত আফগান ব্যাটারদের প্রতিরোধের কারণে জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে তাদের।

শেষ দিনে ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে আফগানিস্তান। বড় লক্ষ্য সামনে থাকলেও হাল ছাড়েননি আফগান ব্যাটাররা। বিশেষ করে আফসার জাজাই ও নাসির খান মারুফখিলের ব্যাটিংয়ে ম্যাচে টিকে থাকার চেষ্টা চালিয়ে যায় দলটি।

জাজাই ২০২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ব্লেসিং মুজারাবানির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এরপরও আফগানিস্তানের প্রতিরোধ থামেনি। নাসির খান মারুফখিল ও মোহাম্মদ সেলিম সাফি নবম উইকেটে ৫৯ রান যোগ করে দলের সংগ্রহ ৩৫০ ছাড়িয়ে নেন।

সেলিম সাফি ২২ রান করে আউট হলে শেষ উইকেটের অপেক্ষায় থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থামে ৩৬০ রানে। মারুফখিল ১০১ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্র্যাড ইভান্স ৫৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। ব্লেসিং মুজারাবানিও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ইনোসেন্ট কাইয়া ও বেন কারান ৯৮ রান যোগ করেন। কাইয়া ৯৬ এবং কারান ৪৪ রান করেন।

এরপর ব্রেন্ডন টেলরের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় জিম্বাবুয়ে। ২১৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১১৯ রান করেন তিনি। তাঁর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

তবে আফগানিস্তানের হয়ে বল হাতে আলো ছড়ান অভিষিক্ত নাসির খান মারুফখিল। নিজের প্রথম টেস্টেই সাতটি উইকেট তুলে নেন তিনি।জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৯ রান।

আফসার জাজাই ৬৩ রান করলেও পুরো দল ২১৭ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে চারটি এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে তিনটি উইকেট নেন।

এতে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে শেষ দিকের ব্যাটারদের অবদানে আরও ২৯৫ রান যোগ করে সফরকারীরা। বিশেষ করে শেষ তিন উইকেটে ১২৮ রান আসায় আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড়ায়।

৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। ফলে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন হয় ৪১৮ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ১০৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। এরপর জাজাই ও মারুফখিলের প্রতিরোধে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা।

তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। জিম্বাবুয়ের বোলাররা বাকি উইকেট তুলে নিয়ে ৫৭ রানের জয় নিশ্চিত করেন।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচের এই জয়ে সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ