ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পকে প্রশ্ন করায় সিএনএন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ হোয়াইট হাউসের

ট্রাম্পকে প্রশ্ন করায় সিএনএন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ হোয়াইট হাউসের
ছবি : সংগৃহিত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করার পর সিএনএনের হোয়াইট হাউস প্রতিবেদক ক্রিস্টেন হোমসকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে হোয়াইট হাউসের বিরুদ্ধে।

সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ওই সাংবাদিকের সমালোচনা করা হয়। এমনকি তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়েও মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছে সিএনএন।

ঘটনার সূত্রপাত হয় ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যকে কেন্দ্র করে। রোববার এক সমাবেশে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ কাজের পরিবর্তে ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন। তার মন্তব্যে ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পের প্রসঙ্গও উঠে আসে।

পরদিন ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ক্রিস্টেন হোমস ট্রাম্পের কাছে ওই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চান। তবে ট্রাম্প সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে সিনেটর অসফকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। একই সঙ্গে হোমসকে নিয়ে কঠোর ভাষায় সমালোচনামূলক পোস্ট দেওয়া হয়। পোস্টে তাকে সাংবাদিকতার জন্য বিব্রতকর ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় এবং তার আচরণ নিয়ে অভিযোগ তোলা হয়।

আরেকটি পোস্টে হোমসের সন্তানদের প্রসঙ্গ টেনে মন্তব্য করা হয়, ভবিষ্যতে তারা মায়ের করা প্রশ্ন দেখে বিব্রত হতে পারে। এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছে সমালোচকেরা।

ওভাল অফিসের সংবাদ সম্মেলনেও ট্রাম্প হোমসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। তিনি সাংবাদিককে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন এবং প্রশ্ন করার সময় তাকে থামিয়ে দেন।

হোমস নিজের পরিচয় দিয়ে জানান, তিনি সিএনএনের হয়ে কাজ করছেন। তবে ট্রাম্প তার বক্তব্য চালিয়ে যান এবং তাকে চুপ থাকতে বলেন। ফলে সাংবাদিক তার প্রশ্ন সম্পূর্ণ করতে পারেননি।

ঘটনার পর সিএনএন তাদের প্রতিবেদকের পক্ষে অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, হোমস হোয়াইট হাউসের অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত সাংবাদিক। তিনি জনগণের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন।

সিএনএন আরও বলেছে, সরকারের কোনো সংবাদ প্রতিবেদন পছন্দ না হলে তা নিয়ে আপত্তি জানানো স্বাভাবিক। তবে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা মুক্ত সংবাদমাধ্যমের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ট্রাম্পের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ ও কঠোর ভাষায় সমালোচনা করার অভিযোগ উঠেছে।

সূত্র: সিএনএন

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সিএনএন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ট্রাম্পকে প্রশ্ন করায় সিএনএন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ হোয়াইট হাউসের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করার পর সিএনএনের হোয়াইট হাউস প্রতিবেদক ক্রিস্টেন হোমসকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে হোয়াইট হাউসের বিরুদ্ধে।

সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ওই সাংবাদিকের সমালোচনা করা হয়। এমনকি তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়েও মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছে সিএনএন।

ঘটনার সূত্রপাত হয় ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যকে কেন্দ্র করে। রোববার এক সমাবেশে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ কাজের পরিবর্তে ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন। তার মন্তব্যে ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পের প্রসঙ্গও উঠে আসে।

পরদিন ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ক্রিস্টেন হোমস ট্রাম্পের কাছে ওই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চান। তবে ট্রাম্প সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে সিনেটর অসফকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। একই সঙ্গে হোমসকে নিয়ে কঠোর ভাষায় সমালোচনামূলক পোস্ট দেওয়া হয়। পোস্টে তাকে সাংবাদিকতার জন্য বিব্রতকর ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় এবং তার আচরণ নিয়ে অভিযোগ তোলা হয়।

আরেকটি পোস্টে হোমসের সন্তানদের প্রসঙ্গ টেনে মন্তব্য করা হয়, ভবিষ্যতে তারা মায়ের করা প্রশ্ন দেখে বিব্রত হতে পারে। এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছে সমালোচকেরা।

ওভাল অফিসের সংবাদ সম্মেলনেও ট্রাম্প হোমসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। তিনি সাংবাদিককে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন এবং প্রশ্ন করার সময় তাকে থামিয়ে দেন।

হোমস নিজের পরিচয় দিয়ে জানান, তিনি সিএনএনের হয়ে কাজ করছেন। তবে ট্রাম্প তার বক্তব্য চালিয়ে যান এবং তাকে চুপ থাকতে বলেন। ফলে সাংবাদিক তার প্রশ্ন সম্পূর্ণ করতে পারেননি।

ঘটনার পর সিএনএন তাদের প্রতিবেদকের পক্ষে অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, হোমস হোয়াইট হাউসের অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত সাংবাদিক। তিনি জনগণের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন।

সিএনএন আরও বলেছে, সরকারের কোনো সংবাদ প্রতিবেদন পছন্দ না হলে তা নিয়ে আপত্তি জানানো স্বাভাবিক। তবে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা মুক্ত সংবাদমাধ্যমের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ট্রাম্পের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ ও কঠোর ভাষায় সমালোচনা করার অভিযোগ উঠেছে।

সূত্র: সিএনএন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ