ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি থেকে আবার তেল রপ্তানি শুরু করল সৌদি আরামকো

ছবি : সংগৃহিত
ফলো করুন

হরমুজ প্রণালিতে কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর আবারও তেল লোডিং কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচলের তথ্য ও বাণিজ্যিক সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহ থেকে হরমুজ প্রণালির ভেতরের টার্মিনালগুলো থেকে তেল লোড করা শুরু হয়েছে। বর্তমানে আরও কয়েকটি ট্যাংকার তেল নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সোমবার (স্থানীয় সময়) আরামকো এশিয়ার বিভিন্ন শোধনাগারের জন্য আরব মিডিয়াম ও আরব হেভি গ্রেডের অপরিশোধিত তেলের চালান দেওয়ার প্রস্তাব দেয়। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এসব চালান পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

গত মাসে হরমুজ প্রণালিতে আরামকোর ট্যাংকার বহরে হামলার পর কয়েক সপ্তাহ ধরে কোম্পানিটি তেল বিক্রি কার্যক্রম সীমিত রেখেছিল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৬ আগস্টের মধ্যে তিনটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ সৌদির জুয়াইমাহ ও রাস তানুরা টার্মিনাল থেকে তেল সংগ্রহ করেছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল করে তেল লোড করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ায় ভারী ধরনের অপরিশোধিত তেলের সরবরাহ বাড়তে পারে। এই ধরনের তেল থেকে জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত অবশিষ্ট জ্বালানি তেল এবং পেট্রোল-ডিজেলের মতো পণ্য উৎপাদন করা হয়।

তবে সৌদি আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্যাংকারগুলোর মালিক প্রতিষ্ঠান সিনোকোরও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই অঞ্চলে উত্তেজনা কমলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সৌদি আরব হরমুজ প্রণালি সৌদি আরামকো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি থেকে আবার তেল রপ্তানি শুরু করল সৌদি আরামকো

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর আবারও তেল লোডিং কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচলের তথ্য ও বাণিজ্যিক সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহ থেকে হরমুজ প্রণালির ভেতরের টার্মিনালগুলো থেকে তেল লোড করা শুরু হয়েছে। বর্তমানে আরও কয়েকটি ট্যাংকার তেল নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সোমবার (স্থানীয় সময়) আরামকো এশিয়ার বিভিন্ন শোধনাগারের জন্য আরব মিডিয়াম ও আরব হেভি গ্রেডের অপরিশোধিত তেলের চালান দেওয়ার প্রস্তাব দেয়। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এসব চালান পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

গত মাসে হরমুজ প্রণালিতে আরামকোর ট্যাংকার বহরে হামলার পর কয়েক সপ্তাহ ধরে কোম্পানিটি তেল বিক্রি কার্যক্রম সীমিত রেখেছিল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৬ আগস্টের মধ্যে তিনটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ সৌদির জুয়াইমাহ ও রাস তানুরা টার্মিনাল থেকে তেল সংগ্রহ করেছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল করে তেল লোড করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ায় ভারী ধরনের অপরিশোধিত তেলের সরবরাহ বাড়তে পারে। এই ধরনের তেল থেকে জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত অবশিষ্ট জ্বালানি তেল এবং পেট্রোল-ডিজেলের মতো পণ্য উৎপাদন করা হয়।

তবে সৌদি আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্যাংকারগুলোর মালিক প্রতিষ্ঠান সিনোকোরও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই অঞ্চলে উত্তেজনা কমলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ