ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

ইমরান খান | ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার ও দলীয় নেতারা। তাদের দাবি, কারাগারে থাকার সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।

পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি স্বস্তির খবর। তবে আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা হলে তার চোখ ও স্বাস্থ্যের ক্ষতি কমানো সম্ভব হতো।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মামলার মধ্যে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত অনিয়ম এবং বেআইনি বিয়ের অভিযোগও রয়েছে।

ইমরান খান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। কয়েকটি মামলায় তার সাজা স্থগিত বা বাতিল হলেও কিছু মামলা এখনো বিচারাধীন রয়েছে।

পিটিআই জানিয়েছে, আদালতের নির্দেশের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। দলটি দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল।

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই। বর্তমানে দলটির কয়েকটি প্রদেশে উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। ২০২৪ সালের নির্বাচনের আগে দলটির নির্বাচনী প্রতীক বাতিল হওয়ায় অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : পাকিস্তান ইমরান খান পিটিআই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার ও দলীয় নেতারা। তাদের দাবি, কারাগারে থাকার সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।

পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি স্বস্তির খবর। তবে আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা হলে তার চোখ ও স্বাস্থ্যের ক্ষতি কমানো সম্ভব হতো।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মামলার মধ্যে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত অনিয়ম এবং বেআইনি বিয়ের অভিযোগও রয়েছে।

ইমরান খান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। কয়েকটি মামলায় তার সাজা স্থগিত বা বাতিল হলেও কিছু মামলা এখনো বিচারাধীন রয়েছে।

পিটিআই জানিয়েছে, আদালতের নির্দেশের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। দলটি দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল।

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই। বর্তমানে দলটির কয়েকটি প্রদেশে উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। ২০২৪ সালের নির্বাচনের আগে দলটির নির্বাচনী প্রতীক বাতিল হওয়ায় অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ