ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। তবে দেশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয় অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করা গেলে দেশের অর্থনীতি ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য অতীতে ফিরে যাওয়া নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা, কর আহরণ বৃদ্ধি এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।

রাজস্ব সম্মেলন-২০২৬-এ দেশের রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থাপনা আধুনিকায়ন, করদাতাবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানের বিষয়ে আলোচনা হচ্ছে।

ট্যাগ : জাতীয় রাজস্ব বোর্ড প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলন ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। তবে দেশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয় অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করা গেলে দেশের অর্থনীতি ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য অতীতে ফিরে যাওয়া নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা, কর আহরণ বৃদ্ধি এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।

রাজস্ব সম্মেলন-২০২৬-এ দেশের রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থাপনা আধুনিকায়ন, করদাতাবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানের বিষয়ে আলোচনা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ