ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তর ইসরাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

ছবি : সংগৃহীত
ফলো করুন

ত্তর ইসরাইলে একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে কাফর কারা এলাকার কাছে ৬৫ নম্বর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করলে খবর পেয়ে হাদেরার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তার কারণে দুর্ঘটনার পর পুলিশ ৬৫ নম্বর মহাসড়কে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ করে দেয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩৪ বছর বয়সী এক আহত ব্যক্তিকে উদ্ধার করেন। তার শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। পরে তাকে মাঝারি অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

তবে বিমানের ভেতরে আটকে পড়া অপর ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: জেরুজালেম পোস্ট

ট্যাগ : ইসরাইল বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

উত্তর ইসরাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ত্তর ইসরাইলে একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে কাফর কারা এলাকার কাছে ৬৫ নম্বর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করলে খবর পেয়ে হাদেরার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তার কারণে দুর্ঘটনার পর পুলিশ ৬৫ নম্বর মহাসড়কে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ করে দেয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩৪ বছর বয়সী এক আহত ব্যক্তিকে উদ্ধার করেন। তার শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। পরে তাকে মাঝারি অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

তবে বিমানের ভেতরে আটকে পড়া অপর ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: জেরুজালেম পোস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ