ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উপজেলা পর্যায়ে চালু হচ্ছে পূর্ণাঙ্গ চক্ষু সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের উপজেলা পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে বড় পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নির্মাণাধীন ১৫১ শয্যার উপজেলা হাসপাতালগুলোতে পৃথক চক্ষু বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং অপারেশন থিয়েটার সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘WHO SPECS 2030 Initiative’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের প্রায় ৫০০টি উপজেলায় উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষকে চোখের চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে যেতে না হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার একটি সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ প্রণয়ন করছে। এর আওতায় আগামী দিনে প্রায় ১০ লাখ ছানি অপারেশন, কয়েক কোটি মানুষের মধ্যে চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পর্যায়ে প্রাথমিক চক্ষু সেবা সম্প্রসারণ করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ কার্যক্রমে প্রাথমিক চক্ষু সেবাকে বাধ্যতামূলক অংশ হিসেবে যুক্ত করা হবে।

এ ছাড়া জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে নিয়মিত ছানি অপারেশন ও চোখের দৃষ্টিজনিত সমস্যার চিকিৎসা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বড় প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে দেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ড. এম এ মুহিত বলেন, গত কয়েক মাস ধরে চক্ষু সেবার উন্নয়ন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশের চক্ষু চিকিৎসা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা।

অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এএসএমএম কাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ডা. তাশি তবগে এবং বাংলাদেশে ডব্লিউএইচও প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় এম এ মুহিত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

উপজেলা পর্যায়ে চালু হচ্ছে পূর্ণাঙ্গ চক্ষু সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দেশের উপজেলা পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে বড় পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নির্মাণাধীন ১৫১ শয্যার উপজেলা হাসপাতালগুলোতে পৃথক চক্ষু বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং অপারেশন থিয়েটার সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘WHO SPECS 2030 Initiative’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের প্রায় ৫০০টি উপজেলায় উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষকে চোখের চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে যেতে না হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার একটি সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ প্রণয়ন করছে। এর আওতায় আগামী দিনে প্রায় ১০ লাখ ছানি অপারেশন, কয়েক কোটি মানুষের মধ্যে চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পর্যায়ে প্রাথমিক চক্ষু সেবা সম্প্রসারণ করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ কার্যক্রমে প্রাথমিক চক্ষু সেবাকে বাধ্যতামূলক অংশ হিসেবে যুক্ত করা হবে।

এ ছাড়া জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে নিয়মিত ছানি অপারেশন ও চোখের দৃষ্টিজনিত সমস্যার চিকিৎসা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বড় প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে দেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ড. এম এ মুহিত বলেন, গত কয়েক মাস ধরে চক্ষু সেবার উন্নয়ন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশের চক্ষু চিকিৎসা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা।

অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এএসএমএম কাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ডা. তাশি তবগে এবং বাংলাদেশে ডব্লিউএইচও প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ