ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি স্থাপন

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশপথগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ মূলনীতিও সংযোজন করা হয়েছে।

বিএনপির দাবি অনুযায়ী, জাতীয় সংসদের পরিবেশে ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাতেই এসব সংযোজন করা হয়েছে।

তবে এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি স্থাপন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশপথগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ মূলনীতিও সংযোজন করা হয়েছে।

বিএনপির দাবি অনুযায়ী, জাতীয় সংসদের পরিবেশে ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাতেই এসব সংযোজন করা হয়েছে।

তবে এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ