ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিমের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প, বললেন ‘ইতিবাচক সাড়া’ পেয়েছি

ছবি: সংগৃহীত
ফলো করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার বিষয়ে ‘ইতিবাচক সাড়া’ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প জানান, কিমের সঙ্গে কথোপকথনের বিষয়ে তার পক্ষ থেকে দেওয়া বার্তার জবাব পেয়েছেন তিনি। তবে কিম কী বলেছেন বা দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার সম্পর্ক ভালো এবং কিম তাকে সবসময় সম্মান দেখিয়েছেন। তিনি দাবি করেন, দুই নেতার মধ্যে বোঝাপড়া রয়েছে এবং এই সম্পর্ক কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরও নিরাপদ করতে পারে। 

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন। তিনি এসব মহড়াকে ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার জন্য ‘বৈরী বার্তা’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি কিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন। 

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো ট্রাম্পের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প-কিম যোগাযোগের সম্ভাবনা তৈরি হলেও পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা ইস্যুতে বড় ধরনের অগ্রগতি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনটি বৈঠক হয়েছিল। তবে ওই আলোচনার পরও উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় পরিবর্তন আসেনি। 

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া কিম জং উন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কিমের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প, বললেন ‘ইতিবাচক সাড়া’ পেয়েছি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার বিষয়ে ‘ইতিবাচক সাড়া’ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প জানান, কিমের সঙ্গে কথোপকথনের বিষয়ে তার পক্ষ থেকে দেওয়া বার্তার জবাব পেয়েছেন তিনি। তবে কিম কী বলেছেন বা দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার সম্পর্ক ভালো এবং কিম তাকে সবসময় সম্মান দেখিয়েছেন। তিনি দাবি করেন, দুই নেতার মধ্যে বোঝাপড়া রয়েছে এবং এই সম্পর্ক কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরও নিরাপদ করতে পারে। 

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন। তিনি এসব মহড়াকে ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার জন্য ‘বৈরী বার্তা’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি কিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন। 

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো ট্রাম্পের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প-কিম যোগাযোগের সম্ভাবনা তৈরি হলেও পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা ইস্যুতে বড় ধরনের অগ্রগতি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনটি বৈঠক হয়েছিল। তবে ওই আলোচনার পরও উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় পরিবর্তন আসেনি। 

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ