জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এটি এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এনবিআরের পক্ষ থেকে সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর এনবিআর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সরাসরি বৈঠক। ফলে সম্মেলনে রাজস্ব আদায় বৃদ্ধি, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং মাঠপর্যায়ে এনবিআরের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।
রাজস্ব ব্যবস্থাপনায় আধুনিকায়ন, করদাতাদের সেবা সহজীকরণ এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও সম্মেলনে দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্যসমূহ