২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীনকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম আব্দুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে আসমা আখতার দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখবে।
নতুন কমিটি ঘোষণার পর ব্যাচের সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্যসমূহ