ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্র স্তর স্থাপন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফলো করুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠের ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির সার্বিক উন্নয়নে আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে সরকারি তহবিল থেকে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। খুব শিগ্‌গিরই দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন হবে।’

তিনি বলেন, দ্রুতই কাজ শুরু হবে। এই ঈদগাহ মাঠটিকে সুন্দর করা হবে; যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়তে পারেন।

এরপর পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারেক রহমান নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠে সবুজায়নের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চাই আরাফাতের মাঠের মতো এখানেও আমরা নিম গাছ রোপণ করব। এই নিম গাছগুলো বড় হলে যখন মুসল্লিরা আসবেন বা অন্য সময় যখন বাচ্চারা খেলতে আসবে বা হাঁটাহাঁটি করতে আসবেন সকালে বিকেলে, নিম গাছে তাদের অনেক উপকার করবে।

এদিকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে এ দিন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুর মানুষ শোলাকিয়া মাঠে সমবেত হন।

ট্যাগ : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠের ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির সার্বিক উন্নয়নে আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে সরকারি তহবিল থেকে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। খুব শিগ্‌গিরই দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন হবে।’

তিনি বলেন, দ্রুতই কাজ শুরু হবে। এই ঈদগাহ মাঠটিকে সুন্দর করা হবে; যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়তে পারেন।

এরপর পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারেক রহমান নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠে সবুজায়নের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চাই আরাফাতের মাঠের মতো এখানেও আমরা নিম গাছ রোপণ করব। এই নিম গাছগুলো বড় হলে যখন মুসল্লিরা আসবেন বা অন্য সময় যখন বাচ্চারা খেলতে আসবে বা হাঁটাহাঁটি করতে আসবেন সকালে বিকেলে, নিম গাছে তাদের অনেক উপকার করবে।

এদিকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে এ দিন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুর মানুষ শোলাকিয়া মাঠে সমবেত হন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ