ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খেলনা ঘোষণায় আমদানি, আটক প্রায় এক কোটি টাকার ১,৯৮০ ড্রোন

খেলনা ঘোষণায় আমদানি, আটক প্রায় এক কোটি টাকার ১,৯৮০ ড্রোন
ছবি: সংগৃহীত
ফলো করুন

খেলনা আমদানির ঘোষণা দিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোনের একটি চালান আটক করেছে ঢাকা আইসিটি কাস্টমস হাউস। চালানটির ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের মিল না থাকায় কায়িক পরীক্ষার সময় ড্রোনগুলো শনাক্ত করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, ঢাকার চকবাজারের মিম কালেকশন নামের একটি প্রতিষ্ঠান ২৭ সেপ্টেম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দেয়। ঘোষণায় ‘রিচার্জেবল রিমোট কন্ট্রোল খেলনা’সহ বিভিন্ন পণ্যের কথা উল্লেখ করা হয়েছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কায়িক পরীক্ষার আওতায় আনে কাস্টমস কর্তৃপক্ষ। পরীক্ষার সময় ঘোষণার বাইরে থাকা ড্রোনের সন্ধান পাওয়া যায়। মোট ১ হাজার ৯৮০টি ড্রোনের ওজন ৬৫৮ কেজি। কাস্টমসের প্রাথমিক হিসাবে এসব ড্রোনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ড্রোনগুলো আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রিত পণ্যের আওতায় পড়ে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ড্রোনগুলোর উড্ডয়ন সীমা এবং আমদানির সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদন ও দলিলপত্রও পরীক্ষা করা হচ্ছে।

ঢাকা আইসিটি কাস্টমস হাউসের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, আমদানি নীতিমালার বাইরে পণ্য প্রবেশ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে কাস্টমস কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। আমদানিকারকের ঘোষণার সঙ্গে চালানে থাকা পণ্যের বাস্তব মিল রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত কায়িক পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হবে।

কাস্টমস সূত্র জানায়, ড্রোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য রাজস্ব ও জরিমানা নির্ধারণের পাশাপাশি আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

ট্যাগ : এনবিআর ড্রোন ঢাকা আইসিটি কাস্টমস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


খেলনা ঘোষণায় আমদানি, আটক প্রায় এক কোটি টাকার ১,৯৮০ ড্রোন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খেলনা আমদানির ঘোষণা দিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোনের একটি চালান আটক করেছে ঢাকা আইসিটি কাস্টমস হাউস। চালানটির ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের মিল না থাকায় কায়িক পরীক্ষার সময় ড্রোনগুলো শনাক্ত করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, ঢাকার চকবাজারের মিম কালেকশন নামের একটি প্রতিষ্ঠান ২৭ সেপ্টেম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দেয়। ঘোষণায় ‘রিচার্জেবল রিমোট কন্ট্রোল খেলনা’সহ বিভিন্ন পণ্যের কথা উল্লেখ করা হয়েছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কায়িক পরীক্ষার আওতায় আনে কাস্টমস কর্তৃপক্ষ। পরীক্ষার সময় ঘোষণার বাইরে থাকা ড্রোনের সন্ধান পাওয়া যায়। মোট ১ হাজার ৯৮০টি ড্রোনের ওজন ৬৫৮ কেজি। কাস্টমসের প্রাথমিক হিসাবে এসব ড্রোনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ড্রোনগুলো আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রিত পণ্যের আওতায় পড়ে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ড্রোনগুলোর উড্ডয়ন সীমা এবং আমদানির সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদন ও দলিলপত্রও পরীক্ষা করা হচ্ছে।

ঢাকা আইসিটি কাস্টমস হাউসের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, আমদানি নীতিমালার বাইরে পণ্য প্রবেশ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে কাস্টমস কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। আমদানিকারকের ঘোষণার সঙ্গে চালানে থাকা পণ্যের বাস্তব মিল রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত কায়িক পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হবে।

কাস্টমস সূত্র জানায়, ড্রোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য রাজস্ব ও জরিমানা নির্ধারণের পাশাপাশি আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ