ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়’: মাশরাফি

ফাইল ছবি
ফলো করুন

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশের এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মাশরাফি লেখেন, “টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর! কার কথা বলব- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন। পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।”

বাংলাদেশ সিরিজ হারছে না, এটি নিশ্চিত উল্লেখ করে সাবেক অধিনায়ক বলেন, “জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য দেখে নিজের অনুভূতিও প্রকাশ করেন মাশরাফি। তিনি বলেন, “তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।”

পোস্টের শেষে মাশরাফি লেখেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

ডারউইন টেস্টে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে থামলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ছোট লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাশরাফি বিন মর্তুজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‘আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়’: মাশরাফি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশের এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মাশরাফি লেখেন, “টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর! কার কথা বলব- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন। পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।”

বাংলাদেশ সিরিজ হারছে না, এটি নিশ্চিত উল্লেখ করে সাবেক অধিনায়ক বলেন, “জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য দেখে নিজের অনুভূতিও প্রকাশ করেন মাশরাফি। তিনি বলেন, “তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।”

পোস্টের শেষে মাশরাফি লেখেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

ডারউইন টেস্টে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে থামলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ছোট লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ