ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি পদে অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।

বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কনফারেন্স রুমে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিষয়টি জানানো হয়। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ১৩ আগস্ট অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

এদিকে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রোববার যাচাই-বাছাই করার কথা রয়েছে। যাচাই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির পক্ষ থেকে একটি এবং ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ট্যাগ : নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন অলি আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।

বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কনফারেন্স রুমে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিষয়টি জানানো হয়। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ১৩ আগস্ট অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

এদিকে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রোববার যাচাই-বাছাই করার কথা রয়েছে। যাচাই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির পক্ষ থেকে একটি এবং ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ