ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৮ জনের

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে গত জুলাই মাসে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনটি গত ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়। সংস্থাটি জানিয়েছে, বিভাগীয় কার্যালয়গুলোর মাধ্যমে সারাদেশ থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে জুলাইয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০১ জন এবং আহত হয়েছেন ১২২ জন।

রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন, রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন এবং ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন এবং সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিআরটিএর হিসাবে, জুলাইয়ের সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ট্রাক ও কাভার্ডভ্যান, মোট ১৪২টি। এ ছাড়া ১২৪টি মোটরসাইকেল এবং ১০৬টি বাস ও মিনিবাস দুর্ঘটনায় জড়িয়েছে।

যানবাহনের ধরন অনুযায়ী প্রাণহানির হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১০৯ জন প্রাণ হারিয়েছেন। ট্রাক ও কাভার্ডভ্যান সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫৬ জন এবং বাস ও মিনিবাস সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৪০ জন, পিকআপে ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন এবং ভ্যান সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

সব মিলিয়ে জুলাই মাসে দেশের সড়কে ৪৪১টি দুর্ঘটনায় ৪১৮ জনের প্রাণহানির তথ্য দিয়েছে বিআরটিএ।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা বিআরটিএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৮ জনের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত জুলাই মাসে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনটি গত ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়। সংস্থাটি জানিয়েছে, বিভাগীয় কার্যালয়গুলোর মাধ্যমে সারাদেশ থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে জুলাইয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০১ জন এবং আহত হয়েছেন ১২২ জন।

রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন, রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন এবং ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন এবং সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিআরটিএর হিসাবে, জুলাইয়ের সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ট্রাক ও কাভার্ডভ্যান, মোট ১৪২টি। এ ছাড়া ১২৪টি মোটরসাইকেল এবং ১০৬টি বাস ও মিনিবাস দুর্ঘটনায় জড়িয়েছে।

যানবাহনের ধরন অনুযায়ী প্রাণহানির হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১০৯ জন প্রাণ হারিয়েছেন। ট্রাক ও কাভার্ডভ্যান সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫৬ জন এবং বাস ও মিনিবাস সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৪০ জন, পিকআপে ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন এবং ভ্যান সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

সব মিলিয়ে জুলাই মাসে দেশের সড়কে ৪৪১টি দুর্ঘটনায় ৪১৮ জনের প্রাণহানির তথ্য দিয়েছে বিআরটিএ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ