ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাঙামাটিতে পিকআপ উল্টে চারজনের মৃত্যু

রাঙামাটিতে পিকআপ উল্টে চারজনের মৃত্যু
ছবি : সংগৃহিত
ফলো করুন

রাঙামাটির মানিকছড়িতে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী রয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রী নিয়ে পিকআপটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কে উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা রাঙামাটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে পিকআপ উল্টে চারজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রাঙামাটির মানিকছড়িতে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী রয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রী নিয়ে পিকআপটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কে উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ