ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইংল্যান্ড সিরিজের আগে হাতে চোট, প্রস্তুতি ম্যাচে আর খেলবেন না বাবর

ইংল্যান্ড সিরিজের আগে হাতে চোট, প্রস্তুতি ম্যাচে আর খেলবেন না বাবর
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে চোট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চোটের কারণে তিন দিনের ম্যাচের শেষ দিনে মাঠে নামবেন না তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বাবরের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানিয়েছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে হাতে ব্যথা পাওয়ার পর বাবরকে শেষ দিনের ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট গুরুতর নয়। সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে পিসিবি।

কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে পিসিসি সিলেক্ট একাদশ ৩০৫ রানে অলআউট হয়। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি তিনটি করে এবং খুররাম শাহজাদ দুটি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান বড় সংগ্রহ গড়তে পারেনি। প্রথম ইনিংসে ২৩৮ রানেই অলআউট হয়ে যায় তারা। চার নম্বরে ব্যাট করতে নেমে বাবর ১৭ বলে মাত্র ৫ রান করেন। একটি চার মেরে রান করা পাকিস্তান অধিনায়ক পেসার মানি লুমসডেনের বলে ডান হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে আর ব্যাটিংয়ে ফেরেননি তিনি।

পাকিস্তানের প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিক ৬১, ইমাম-উল-হক ৩৭, সৌদ শাকিল ৩০ এবং গাজী ঘোরি ২৭ রান করেন।

পাকিস্তানের চেয়ে ৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পিসিসি সিলেক্ট একাদশ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। ফলে ৭ উইকেট হাতে রেখে তাদের লিড দাঁড়িয়েছে ১৯৫ রানে।

আগামী ১৯ আগস্ট লিডসে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। এরপর ২৭ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্ট এবং ৯ সেপ্টেম্বর বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার পর এবার সেই সাফল্য ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাবরের দল।

ট্যাগ : পাকিস্তান ক্রিকেট বাবর আজম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


ইংল্যান্ড সিরিজের আগে হাতে চোট, প্রস্তুতি ম্যাচে আর খেলবেন না বাবর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে চোট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চোটের কারণে তিন দিনের ম্যাচের শেষ দিনে মাঠে নামবেন না তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বাবরের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানিয়েছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে হাতে ব্যথা পাওয়ার পর বাবরকে শেষ দিনের ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট গুরুতর নয়। সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে পিসিবি।

কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে পিসিসি সিলেক্ট একাদশ ৩০৫ রানে অলআউট হয়। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি তিনটি করে এবং খুররাম শাহজাদ দুটি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান বড় সংগ্রহ গড়তে পারেনি। প্রথম ইনিংসে ২৩৮ রানেই অলআউট হয়ে যায় তারা। চার নম্বরে ব্যাট করতে নেমে বাবর ১৭ বলে মাত্র ৫ রান করেন। একটি চার মেরে রান করা পাকিস্তান অধিনায়ক পেসার মানি লুমসডেনের বলে ডান হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে আর ব্যাটিংয়ে ফেরেননি তিনি।

পাকিস্তানের প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিক ৬১, ইমাম-উল-হক ৩৭, সৌদ শাকিল ৩০ এবং গাজী ঘোরি ২৭ রান করেন।

পাকিস্তানের চেয়ে ৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পিসিসি সিলেক্ট একাদশ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। ফলে ৭ উইকেট হাতে রেখে তাদের লিড দাঁড়িয়েছে ১৯৫ রানে।

আগামী ১৯ আগস্ট লিডসে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। এরপর ২৭ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্ট এবং ৯ সেপ্টেম্বর বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার পর এবার সেই সাফল্য ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাবরের দল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ