ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইনফান্তিনোর বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিদ্রোহ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে তীব্র ধাক্কা দিয়ে এবার প্রকাশ্যে তার বিরোধিতা শুরু করেছে নিউজিল্যান্ড। বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত ও পরবর্তীতে বাতিল হওয়া পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এর মাধ্যমে তারা নিজেদের মহাদেশীয় সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) অবস্থানের তোয়াক্কা না করে এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেগা বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র যোগ্যতা অর্জনকারী দল নিউজিল্যান্ড অনাস্থা প্রকাশ করায় ইনফান্তিনোর ওপর চাপ আরও বহুগুণ বেড়ে গেল। ইনফান্তিনোর নেতৃত্ব পর্যালোচনা এবং মেগা টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার প্রক্রিয়া নিয়ে ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ইতিমধ্যেই তার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে। আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। ফিফার মোট ২১১টি সদস্য দেশের মধ্যে এই তিনটি বিদ্রোহী কনফেডারেশনের অধীনেই রয়েছে ১৩৬টি ভোট।

নিউজিল্যান্ড ফুটবলের (এনজেডএফ) প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ফিফা নেতৃত্বের ওপর আস্থা চরমভাবে হ্রাস পাওয়ায় তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন। প্র্যাগনেল ফিফার নিজস্ব তড়িঘড়ি কোনো তদন্তের পরিবর্তে একটি সুনির্দিষ্ট নিরপেক্ষ ও স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন, যাতে করে সিদ্ধান্ত গ্রহণের গোপন প্রক্রিয়া উন্মোচিত হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল' কীভাবে এই বাণিজ্যিক চুক্তিতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছিল এবং কার কার সম্পৃক্ততা ছিল, তা স্বচ্ছতার সাথে জনসম্মুখে আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের এই কঠোর অবস্থানের বিপরীতে তাদের নিজস্ব কনফেডারেশন ওএফসি অবশ্য ইনফান্তিনোর প্রতি সতর্কতা মিশ্রিত সমর্থন বজায় রেখেছে। ওএফসি এক বিবৃতিতে প্রস্তাবটি প্রত্যাহার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে যে, গত এক দশকে ইনফান্তিনোর নেতৃত্বে ওশেনিয়া অঞ্চলে ফুটবলের ব্যাপক অগ্রগতি হয়েছে, তাই যে কোনো প্রয়োজনীয় পরিবর্তনের জন্য এই পর্যালোচনাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত।

ট্যাগ : ফুটবল ফিফা জিয়ান্নি ইনফান্তিনো নিউজিল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিদ্রোহ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে তীব্র ধাক্কা দিয়ে এবার প্রকাশ্যে তার বিরোধিতা শুরু করেছে নিউজিল্যান্ড। বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত ও পরবর্তীতে বাতিল হওয়া পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এর মাধ্যমে তারা নিজেদের মহাদেশীয় সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) অবস্থানের তোয়াক্কা না করে এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেগা বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র যোগ্যতা অর্জনকারী দল নিউজিল্যান্ড অনাস্থা প্রকাশ করায় ইনফান্তিনোর ওপর চাপ আরও বহুগুণ বেড়ে গেল। ইনফান্তিনোর নেতৃত্ব পর্যালোচনা এবং মেগা টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার প্রক্রিয়া নিয়ে ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ইতিমধ্যেই তার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে। আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। ফিফার মোট ২১১টি সদস্য দেশের মধ্যে এই তিনটি বিদ্রোহী কনফেডারেশনের অধীনেই রয়েছে ১৩৬টি ভোট।

নিউজিল্যান্ড ফুটবলের (এনজেডএফ) প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ফিফা নেতৃত্বের ওপর আস্থা চরমভাবে হ্রাস পাওয়ায় তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন। প্র্যাগনেল ফিফার নিজস্ব তড়িঘড়ি কোনো তদন্তের পরিবর্তে একটি সুনির্দিষ্ট নিরপেক্ষ ও স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন, যাতে করে সিদ্ধান্ত গ্রহণের গোপন প্রক্রিয়া উন্মোচিত হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল' কীভাবে এই বাণিজ্যিক চুক্তিতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছিল এবং কার কার সম্পৃক্ততা ছিল, তা স্বচ্ছতার সাথে জনসম্মুখে আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের এই কঠোর অবস্থানের বিপরীতে তাদের নিজস্ব কনফেডারেশন ওএফসি অবশ্য ইনফান্তিনোর প্রতি সতর্কতা মিশ্রিত সমর্থন বজায় রেখেছে। ওএফসি এক বিবৃতিতে প্রস্তাবটি প্রত্যাহার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে যে, গত এক দশকে ইনফান্তিনোর নেতৃত্বে ওশেনিয়া অঞ্চলে ফুটবলের ব্যাপক অগ্রগতি হয়েছে, তাই যে কোনো প্রয়োজনীয় পরিবর্তনের জন্য এই পর্যালোচনাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ