ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসিতে শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এসব প্রতিষ্ঠানের অনেকগুলো থেকেই ১৫ জনেরও কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারেনি।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা বলে জানা গেছে। ফলাফল খারাপ হওয়ার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা অথবা অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এমন ফল হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষা গবেষকদের মতে, যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষার মান খারাপ কিংবা পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম, সেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা পর্যালোচনা করা দরকার। পাশাপাশি এবারের পরীক্ষায় এত শিক্ষার্থী কেন অকৃতকার্য হয়েছে, তার কারণও অনুসন্ধান করা প্রয়োজন।

তাদের মতে, অতীতে যথাযথ নিয়ম ও নীতিমালা অনুসরণ না করেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের কিছুতে শিক্ষার মান নিশ্চিত করা তো দূরের কথা, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশও নেই।

শিক্ষা বোর্ডের শোকজের মাধ্যমে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর ফলাফল ও শিক্ষা কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

ট্যাগ : শিক্ষা বোর্ড এসএসসি ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এসএসসিতে শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এসব প্রতিষ্ঠানের অনেকগুলো থেকেই ১৫ জনেরও কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারেনি।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা বলে জানা গেছে। ফলাফল খারাপ হওয়ার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা অথবা অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এমন ফল হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষা গবেষকদের মতে, যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষার মান খারাপ কিংবা পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম, সেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা পর্যালোচনা করা দরকার। পাশাপাশি এবারের পরীক্ষায় এত শিক্ষার্থী কেন অকৃতকার্য হয়েছে, তার কারণও অনুসন্ধান করা প্রয়োজন।

তাদের মতে, অতীতে যথাযথ নিয়ম ও নীতিমালা অনুসরণ না করেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের কিছুতে শিক্ষার মান নিশ্চিত করা তো দূরের কথা, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশও নেই।

শিক্ষা বোর্ডের শোকজের মাধ্যমে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর ফলাফল ও শিক্ষা কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ