বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শক এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সব মিলিয়ে অবসরে পাঠানো হয়েছে ৫৬ পুলিশ কর্মকর্তাকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৯ পুলিশ পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এদিকে এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকেও একই আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন। সরকারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্যসমূহ