ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির অভিযানে ৫১২ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

অভিযানকালে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩টি ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ এবং ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : ডিএমপি গ্রেপ্তার রাজধানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ৫১২ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

অভিযানকালে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩টি ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ এবং ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ