ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের আরামকো তেল হুতিদের ড্রোন হামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আলজাজিরার প্রতিবেদনে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির জিজান অঞ্চলে শোধনাগারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

হুতিদের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে সৌদি আরবের ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে।

হুতিরা এর আগেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে সর্বশেষ হামলায় আরামকোর শোধনাগারে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান সৌদি আরব আরামকো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের আরামকো তেল হুতিদের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আলজাজিরার প্রতিবেদনে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির জিজান অঞ্চলে শোধনাগারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

হুতিদের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে সৌদি আরবের ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে।

হুতিরা এর আগেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে সর্বশেষ হামলায় আরামকোর শোধনাগারে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ