ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘বহুবছর পর যোগ্য একজনকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছি’

আসিফ নজরুল

‘বহুবছর পর যোগ্য একজনকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছি’
ছবি: সংগৃহীত
ফলো করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছু ঠিক থাকলে তিনিই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

তিনি আরও লিখেছেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদও জানিয়েছেন আসিফ নজরুল।

তিনি আরও লেখেন, ‘স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসিফ নজরুল রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘বহুবছর পর যোগ্য একজনকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছি’

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছু ঠিক থাকলে তিনিই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

তিনি আরও লিখেছেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদও জানিয়েছেন আসিফ নজরুল।

তিনি আরও লেখেন, ‘স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ