ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপির মহাসচিব ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল

ফাইল ছবি
ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বও ছেড়েছেন তিনি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি এসব পদ থেকে সরে দাঁড়ালেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রিজভী জানান, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিবের দায়িত্ব ও সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির পদও ছেড়েছেন তিনি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই দল ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মির্জা ফখরুল দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি পান মির্জা ফখরুল। বিশেষ করে খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের সময়ে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণও করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ায় এখন তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে তার পদত্যাগের ফলে বিএনপির মহাসচিব পদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে কে আসছেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মহাসচিব ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বও ছেড়েছেন তিনি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি এসব পদ থেকে সরে দাঁড়ালেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রিজভী জানান, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিবের দায়িত্ব ও সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির পদও ছেড়েছেন তিনি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই দল ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মির্জা ফখরুল দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি পান মির্জা ফখরুল। বিশেষ করে খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের সময়ে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণও করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ায় এখন তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে তার পদত্যাগের ফলে বিএনপির মহাসচিব পদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে কে আসছেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ