ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত অতুল কেশপ।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হতে পারে।

বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখানে বৈঠকের আলোচ্য বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

ট্যাগ : যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত অতুল কেশপ।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হতে পারে।

বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখানে বৈঠকের আলোচ্য বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ