ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের (২৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তিনি হাটহাজারী থানায় মামলা করেন।

বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ইমনকে আদালতে হাজির করা হয়। তাকে ঘিরে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এর আগে ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ওই দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে মোট ১০ দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত।

ট্যাগ : চট্টগ্রাম চাঁদাবাজি ডেভিড ইমন চট্টগ্রাম আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের (২৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তিনি হাটহাজারী থানায় মামলা করেন।

বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ইমনকে আদালতে হাজির করা হয়। তাকে ঘিরে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এর আগে ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ওই দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে মোট ১০ দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ