ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, যা জানাল ডিবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে নেওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে অগ্রগতি রয়েছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে ডিবির একাধিক দল কাজ করছে। বিভিন্ন দিক পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদী তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

ঘটনাটি ঘটে গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে। উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশ দিয়ে পেট্রোল পাম্পের বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল।

পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে গাড়িটি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।

এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

পাম্পসংশ্লিষ্টদের ভাষ্য, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিক্রির অর্থ ব্যাংকে জমা দেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের অর্থ পরবর্তী কর্মদিবসে একসঙ্গে ব্যাংকে নেওয়া হয়। ফলে ঘটনার দিন স্বাভাবিকের তুলনায় বেশি অর্থ বহন করা হচ্ছিল।

ডিবি জানিয়েছে, ছিনতাইয়ের পুরো ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, যা জানাল ডিবি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে নেওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে অগ্রগতি রয়েছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে ডিবির একাধিক দল কাজ করছে। বিভিন্ন দিক পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদী তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

ঘটনাটি ঘটে গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে। উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশ দিয়ে পেট্রোল পাম্পের বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল।

পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে গাড়িটি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।

এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

পাম্পসংশ্লিষ্টদের ভাষ্য, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিক্রির অর্থ ব্যাংকে জমা দেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের অর্থ পরবর্তী কর্মদিবসে একসঙ্গে ব্যাংকে নেওয়া হয়। ফলে ঘটনার দিন স্বাভাবিকের তুলনায় বেশি অর্থ বহন করা হচ্ছিল।

ডিবি জানিয়েছে, ছিনতাইয়ের পুরো ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ