ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো উদ্যোগ আছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের প্রচার গুজবের অংশ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

অনুষ্ঠানে তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, একটি দেশ ও জাতির অন্যতম প্রধান শক্তি তরুণরা। বিভিন্ন দুর্যোগ ও সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপযুক্ত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া গেলে তারা দেশের উন্নয়নে আরও বড় অবদান রাখতে পারবেন।

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্ব দ্রুত নতুন প্রযুক্তিনির্ভর যুগে প্রবেশ করছে। এ বাস্তবতায় তরুণদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের উন্নয়নে তরুণদের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোই সরকারের লক্ষ্য।

ট্যাগ : আওয়ামী লীগ তথ্যমন্ত্রী বিশ্ব যুব দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো উদ্যোগ আছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের প্রচার গুজবের অংশ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

অনুষ্ঠানে তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, একটি দেশ ও জাতির অন্যতম প্রধান শক্তি তরুণরা। বিভিন্ন দুর্যোগ ও সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপযুক্ত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া গেলে তারা দেশের উন্নয়নে আরও বড় অবদান রাখতে পারবেন।

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্ব দ্রুত নতুন প্রযুক্তিনির্ভর যুগে প্রবেশ করছে। এ বাস্তবতায় তরুণদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের উন্নয়নে তরুণদের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোই সরকারের লক্ষ্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ